প্রিন্ট এর তারিখ : ২৫ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬
মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের নতুন দায়িত্ব বণ্টন ইসির
চেকপোস্ট নিউজ, ||
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের বিভিন্ন নির্বাচন কর্মকর্তাদের কার্যবণ্টন নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। এতে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা এবং সহকারী উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন।রোববার (২৪ মে) ইসি সচিবালয়ের উপসচিব (সংস্থাপন) মো. শাহ আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।আদেশ অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব বিভিন্ন খাতে ভাগ করে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে প্রশাসনিক কার্যাবলি, আর্থিক কার্যাবলি, ভোটার তালিকা প্রণয়ন ও হালনাগাদকরণ, নির্বাচন সংক্রান্ত কার্যক্রম, জাতীয় পরিচয়পত্র ব্যবস্থাপনা, লজিস্টিক সংগ্রহ ও বিতরণ এবং অন্যান্য প্রশাসনিক কাজ।
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত মাঠ পর্যায়ের কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করতে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত