প্রিন্ট এর তারিখ : ২৪ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ড. জোবায়দুর রহমানের পদত্যাগ
চেকপোস্ট নিউজ, ||
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ড. জোবায়দুর রহমান পদত্যাগ করেছেন। গত বছরের ২৩ জুলাই বোর্ড সভায় তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।রোববার (২৪ মে) তিনি বাংলাদেশ ব্যাংকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন বলে জানা গেছে।ড. জোবায়দুর রহমান দীর্ঘ কর্মজীবনে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে ফাইন্যান্সে পিএইচডি অর্জন করেন।তিনি যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্কে অধ্যাপক ছিলেন এবং ইতালির বোকোনি বিশ্ববিদ্যালয় ও রাশিয়ার মস্কো স্টেট বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে তিনি বিশ্বের ৭০টিরও বেশি দেশে আর্থিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন উন্নয়নে কাজ করেছেন।
এছাড়া তিনি জাতীয় আর্থিক কাঠামো শক্তিশালী করতে ‘স্ট্যান্ডার্ডস অ্যান্ড কোডস’ উদ্যোগের নকশা ও বাস্তবায়নে নেতৃত্ব দেন। বর্তমানে তিনি জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেসের প্রতিষ্ঠাতা ও উপাচার্য হিসেবে যুক্ত রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত