প্রিন্ট এর তারিখ : ২৪ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬
লিওনকে ৪-০ গোলে উড়িয়ে নারী চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা
চেকপোস্ট নিউজ, ||
নারী চ্যাম্পিয়নস লিগ ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে ফরাসি ক্লাব লিওনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। শনিবার নরওয়ের অসলোতে উলেভাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে একতরফা আধিপত্য দেখায় স্প্যানিশ জায়ান্টরা।ম্যাচে নায়ক ছিলেন পোলিশ স্ট্রাইকার এভা পায়োর, যিনি জোড়া গোল করে দলকে শিরোপার পথে এগিয়ে নেন। শেষদিকে সালমা পারায়ুয়েলো আরও দুই গোল করে জয়কে আরও বড় করেন।পায়োরের জন্য এই শিরোপা ছিল দীর্ঘ অপেক্ষার অবসান। এর আগে তিনি পাঁচটি চ্যাম্পিয়নস লিগ ফাইনালে হারের বেদনা সহ্য করেছিলেন। বার্সেলোনার হয়ে আগের মৌসুমেও ফাইনালে হেরে গিয়েছিলেন তিনি। এবার ষষ্ঠ ফাইনালে এসে অবশেষে কাঙ্ক্ষিত সোনার পদক হাতে পান।ম্যাচের শুরুতে কিছু সুযোগ নষ্ট করলেও দ্বিতীয়ার্ধে তিনি সুযোগ কাজে লাগিয়ে প্রথম গোল করেন। এরপর বার্সেলোনা ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলে নেয় এবং লিওনের প্রত্যাবর্তনের সব সম্ভাবনা শেষ হয়ে যায়।ম্যাচ শেষে আবেগাপ্লুত পায়োর বলেন, এটি তার জীবনের সবচেয়ে বড় অর্জন এবং দলের কঠোর পরিশ্রমের ফলেই এই সাফল্য এসেছে।
এই জয়ের মাধ্যমে বার্সেলোনা আবারও প্রমাণ করল, ইউরোপীয় নারী ফুটবলে তাদের আধিপত্য এখনো অটুট।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত