প্রিন্ট এর তারিখ : ২৪ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬
মিরপুরে রামিসা হত্যা: ৭ দিনের মধ্যে বিচার শেষের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
চেকপোস্ট নিউজ, ||
রাজধানীর মিরপুরে আলোচিত রামিসা হত্যা মামলার বিচারকাজ খুব দ্রুত সময়ের মধ্যে শেষ হতে পারে বলে জানিয়েছেন সরকার। আশা করা হচ্ছে, মাত্র পাঁচ থেকে সাত দিনের মধ্যেই মামলার বিচার কার্যক্রম সম্পন্ন হবে।রোববার (২৪ মে) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।সালাহউদ্দিন আহমদ বলেন, আজকের মধ্যেই মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হবে। সরকারের লক্ষ্য হলো এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা।তিনি আরও জানান, এই মামলার তদন্ত ও প্রক্রিয়া অত্যন্ত দ্রুতগতিতে সম্পন্ন হয়েছে। আসামিকে মাত্র সাত ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয় এবং এক দিনের মধ্যেই তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। একই সঙ্গে তার স্ত্রীকেও সহযোগী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালতের অনুমতি নিয়ে দ্রুত ডিএনএ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে, যা মাত্র তিন দিনের মধ্যে শেষ হয় এবং প্রতিবেদন ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনও হাতে এসেছে। সব তথ্য একত্র করে চার্জশিট প্রস্তুতের কাজ শনিবার রাতেই শেষ করা হয়েছে।সরকার মামলাটির জন্য বিশেষ পাবলিক প্রসিকিউটর (স্পেশাল পিপি) নিয়োগ করেছে বলেও তিনি জানান। তার মতে, সব প্রস্তুতি সম্পন্ন হওয়ায় দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে।
তিনি আরও মন্তব্য করেন, সমাজে ধর্ষণ ও সহিংস অপরাধ বৃদ্ধি সামাজিক অবক্ষয় ও মূল্যবোধের সংকটের ফল। এ পরিস্থিতি মোকাবিলায় সামাজিক ও সাংস্কৃতিক সংস্কারের ওপর গুরুত্ব দেন তিনি।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত