প্রিন্ট এর তারিখ : ২৪ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬
রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গাড়িভর্তি গাঁজা উদ্ধার মুগদায়
মোঃ জয়নাল আবেদীন পারভেজ, , স্টাফ রিপোর্টার:: ||
রাজধানীর দক্ষিণ মান্ডা এলাকায় অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে মুগদা থানা পুলিশ।মুগদা থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৪ মে) ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে দক্ষিণ মান্ডা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।এ সময় প্রাইভেটকারে থাকা তিন নারী ও দুই পুরুষসহ মোট পাঁচজন মাদক কারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি ফেলে পালিয়ে যায়।পরে পুলিশ গাড়িটি তল্লাশি করে ৩২ কেজি গাঁজা উদ্ধার করে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত