প্রিন্ট এর তারিখ : ২৪ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬
পাটওয়ারীর ওপর হামলায় অস্ত্র বের করা তরুণের পরিচয় মিললো
চেকপোস্ট নিউজ, ||
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় অস্ত্রসদৃশ বস্তু হাতে এক তরুণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।ভিডিওতে দেখা যায়, আকাশি রঙের গেঞ্জি পরা এক তরুণ হামলার সময় পকেট থেকে একটি অস্ত্রসদৃশ বস্তু বের করেন। পরে পাশে থাকা অন্য একজন তাকে থামালে তিনি সেটি আবার পকেটে রেখে দেন।স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তরুণের নাম আশিক মণ্ডল। তিনি ঝিনাইদহ সদর উপজেলার কাষ্টসাগরা গ্রামের বাসিন্দা এবং এনসিপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করা হচ্ছে।ঘটনাটি ঘটে শুক্রবার (২২ মে) ঝিনাইদহ শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদ এলাকায়। জুমার নামাজ শেষে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এতে তিনি এবং আরও কয়েকজন আহত হন।প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশি গেঞ্জি পরা ১৫–২০ জনকে ঘটনাস্থলে সক্রিয় দেখা গেছে।এ ঘটনায় ছাত্রদল দাবি করেছে, অস্ত্রসদৃশ বস্তু হাতে দেখা যাওয়া তরুণ একটি গুপ্ত সংগঠনের সদস্য এবং এটি পরিকল্পিত হামলা। জেলা ছাত্রদল সভাপতি ইমরান হোসেন ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
অন্যদিকে এনসিপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। দলটির নেতারা দাবি করেন, ভিডিওতে দেখা বস্তুটি আগ্নেয়াস্ত্র নয়, বরং ‘চায়না স্টিক’ ছিল এবং এটি নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়। তাদের মতে, সেখানে কোনো অস্ত্র প্রদর্শনের ঘটনা ঘটেনি।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত