প্রিন্ট এর তারিখ : ২৩ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬
লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক ও ঈদ নিরাপত্তায় কঠোর বার্তা!
এম এ ওয়াহেদ, , লাখাই প্রতিনিধি:: ||
লাখাই উপজেলায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক ও বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৩ মে) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম।সভায় বিগত সময়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ নিরাপত্তা পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, পুলিশ মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। পাশাপাশি দাঙ্গা প্রতিরোধ, অনলাইন ক্যাসিনো বিরোধী অভিযান এবং ঈদকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।তিনি আরও জানান, ঈদুল আজহা উপলক্ষে গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় টহল বৃদ্ধি করা হয়েছে। যানজট নিরসনে বুল্লাবাজার এলাকায় ট্রাফিক পুলিশ মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিট পুলিশিংয়ের মাধ্যমে জনসচেতনতা কার্যক্রম চলমান রয়েছে।সভায় বলা হয়, অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে এবং ইতোমধ্যে গ্রেফতার কার্যক্রমও চলছে।সভায় অংশ নেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা। বক্তারা বলেন, লাখাই এর আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের যেকোনো সময়ের তুলনায় উন্নত হয়েছে এবং তা আরও ভালো করতে সমন্বিতভাবে কাজ করতে হবে।এছাড়া ঈদের সময় দাঙ্গা, যানজট ও সামাজিক বিশৃঙ্খলা এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
সভায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হয় এবং স্থানীয়ভাবে তালিকা প্রস্তুত করে পুলিশকে সহযোগিতার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত