প্রিন্ট এর তারিখ : ২৩ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬
বেড়ায় ঈদুল আজহা ঘিরে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত
আবুজর গিফারী, , পাবনা প্রতিনিধি:: ||
পাবনার বেড়া উপজেলায় আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৩ মে) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বেড়া উপজেলা পরিষদ সভাকক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ট চাকমা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত কবির এবং বেড়া মডেল থানা–এর অফিসার ইনচার্জ শ্রী নিতাই চন্দ্র সরকার।সভায় আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে পশুর হাট ব্যবস্থাপনা, যানজট নিরসন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত