প্রিন্ট এর তারিখ : ২৩ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬
স্পোর্টস কার–ইভি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
মোঃ জয়নাল আবেদীন পারভেজ, , স্টাফ রিপোর্টার:: ||
রাজধানীর তেজগাঁও এলাকায় অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পোর্টস কার ও ইলেকট্রিক ভেহিকল (ইভি) গাড়ি বিষয়ক একটি বিশেষ প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী।শনিবার (২৩ মে) সকালে তিনি এই প্রদর্শনী পরিদর্শন করেন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন যানবাহন ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে তিনি মতবিনিময় করেন বলে জানানো হয় প্রধানমন্ত্রীর কার্যালয় বাংলাদেশ সূত্রে।প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো ছবিতে দেখা যায়, প্রদর্শনীতে থাকা কিছু স্পোর্টস কার ও ইভি গাড়ি তিনি নিজে চালিয়ে পরিদর্শন করেন।
পরে বেলা ১১টা ৫ মিনিটে তিনি তেজগাঁও কার্যালয় থেকে ময়মনসিংহ এর উদ্দেশ্যে রওনা হন। সেখানে খাল পুনঃখননসহ একাধিক উন্নয়নমূলক কর্মসূচিতে তার অংশ নেওয়ার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত