প্রিন্ট এর তারিখ : ২২ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬
গোপালগঞ্জে রামিসা হত্যার প্রতিবাদে মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
মো: ছাইম খান,, টুঙ্গিপাড়া প্রতিনিধি:: ||
ঢাকার ঢাকার পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও নির্মম হত্যার প্রতিবাদে দেশজুড়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে গোপালগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেল ৪টার দিকে গোপালগঞ্জ পৌর মাঠের শহীদ মিনার প্রাঙ্গণে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।বক্তারা বলেন, শিশু নির্যাতন ও হত্যার মতো জঘন্য অপরাধ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে এবং দোষীদের দ্রুত সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।জানা গেছে, মঙ্গলবার সকালে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে শিশু রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয় এবং পরে বাথরুম থেকে তার খণ্ডিত মাথা পাওয়া যায়।ঘটনার পর এক নারীকে আটক করে পুলিশ এবং পরবর্তীতে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণ তদন্ত চলছে এবং ময়নাতদন্ত ও কেমিক্যাল পরীক্ষার রিপোর্টের পর চূড়ান্ত তথ্য জানা যাবে।
বক্তারা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত