প্রিন্ট এর তারিখ : ২১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬
ঈদযাত্রায় শৃঙ্খলা নিশ্চিতে কঠোর অবস্থান নৌপরিবহন প্রতিমন্ত্রীর
রিদয় চৌধুরী, , মানিকগঞ্জ প্রতিনিধি:: ||
নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, কর্মক্ষেত্রে কোনো ধরনের অব্যবস্থাপনা, দুর্ঘটনা বা জটিলতা সৃষ্টি হলে প্রথমেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তাকে জবাবদিহিতার আওতায় আনা হবে।বৃহস্পতিবার (২১ মে) পাটুরিয়া ফেরিঘাট পরিদর্শনকালে তিনি বলেন, এটি প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা। তদন্তে দায় প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিচের পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ওপর দায় চাপিয়ে বিষয় এড়ানোর সুযোগ আর থাকবে না বলেও তিনি সতর্ক করেন।প্রতিমন্ত্রী জানান, ঘরমুখো মানুষের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ফেরিঘাটে স্থায়ী ব্যারিকেড বসানো হয়েছে যাতে অতিরিক্ত যানবাহন প্রবেশ করতে না পারে। পাশাপাশি ফেরিতে ওঠার আগে যাত্রীদের বাস থেকে নামানো বাধ্যতামূলক করা হয়েছে এবং সচেতনতা বাড়াতে মাইকিং চলছে।তিনি আরও বলেন, লঞ্চ ও স্পিডবোট চলাচলকে নীতিমালার আওতায় আনা হবে এবং ঝড়-বৃষ্টিতে বিকল্প হিসেবে ফেরি সার্ভিস সচল রাখা হয়েছে।
সরকারের লক্ষ্য ঈদযাত্রাকে নিরাপদ, স্বস্তিদায়ক ও ঝুঁকিমুক্ত করা এমন মন্তব্য করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত