প্রিন্ট এর তারিখ : ২১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬
রামপুরায় মাদ্রাসা শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় মূল আসামি গ্রেফতার
মোঃ জয়নাল আবেদীন পারবেজ, ||
রাজধানীর রামপুরা এলাকায় ১০ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় করা মামলার মূল আসামি মোঃ শিহাব হোসেন (১৯)-কে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২১ মে) রাত আনুমানিক ১২:৫০ মিনিটে বেড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানায় রামপুরা থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ মে রাতে রামপুরার বনশ্রী এলাকার একটি মাদ্রাসায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। ঘটনাটি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠায়।পরবর্তীতে তদন্তে উঠে আসে, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ঘটনায় নিহত শিক্ষার্থীর পরিবার বাদী হয়ে মামলা দায়ের করে।
পুলিশ জানায়, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করা সম্ভব হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত