প্রিন্ট এর তারিখ : ২১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬
গঙ্গা পানি চুক্তি নবায়ন নিয়ে কলকাতায় গুরুত্বপূর্ণ বৈঠক শুরু
চেকপোস্ট নিউজ, ||
গঙ্গা পানি চুক্তি নবায়ন ইস্যুতে ভারত ও বাংলাদেশের মধ্যে ৯০তম যৌথ নদী কমিশনের বৈঠক শুরু হচ্ছে ভারতের কলকাতায়। বৃহস্পতিবার ২১ মে থেকে শুরু হয়ে শনিবার পর্যন্ত এ বৈঠক চলবে।বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধি দল বুধবার ২০ মে বিকেলে কলকাতায় পৌঁছানোর কথা রয়েছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন যৌথ নদী কমিশনের সদস্য মোহাম্মদ আনোয়ার কবির।প্রতিনিধিদলে আরও রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ এশিয়া উইংয়ের পরিচালক মোহাম্মদ বাকি বিল্লাহ, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর মোহাম্মদ আলমগীর হোসেন এবং কলকাতায় উপ-হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি পলিটিক্যাল মোহাম্মদ ওমর ফারুক আকন্দ।ভারতের পক্ষে নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের একজন চিফ ইঞ্জিনিয়ার।বৈঠকে মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তির নবায়ন। চুক্তির মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে, তাই এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হিসেবে দেখা হচ্ছে।বৈঠকের অংশ হিসেবে বাংলাদেশের প্রতিনিধি দল মুর্শিদাবাদে গিয়ে ফারাক্কা পয়েন্টে গঙ্গা নদীর পানিপ্রবাহ পরিমাপ করবেন।জানা যায়, পানিপ্রবাহ অনুযায়ী নির্ধারিত নিয়মে দুই দেশ পানি ভাগ করে নেয় কম প্রবাহে সমান ভাগ, মাঝারি প্রবাহে বাংলাদেশ নির্ধারিত পরিমাণ পায়, এবং উচ্চ প্রবাহে বাংলাদেশ বেশি অংশ পাওয়ার বিধান রয়েছে।
চুক্তি নবায়ন না হলেও বিদ্যমান চুক্তি অনুযায়ীই জলবণ্টন অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত