প্রিন্ট এর তারিখ : ২০ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬
হাম আক্রান্ত শিশুদের পরিবারে ক্ষতিপূরণ রুল, হাইকোর্টের নির্দেশ
চেকপোস্ট নিউজ, ||
হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুদের পরিবারের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা কেন দেওয়া হবে না এ বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।মঙ্গলবার (১৯ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুলসহ নির্দেশনা দেন। একই সঙ্গে দেশে হামের পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় কী ব্যবস্থা নিয়েছে, সে বিষয়ে ৩০ দিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।রুলে আরও জানতে চাওয়া হয়েছে, হামের প্রাদুর্ভাবের কারণ ও দায়ীদের চিহ্নিত করতে ইউনিসেফ ও আইইডিসিআর প্রতিনিধিদের সমন্বয়ে ১০ সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি কেন গঠন করা হবে না।আগামী চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও আইইডিসিআর পরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।এর আগে ১০ মে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব জনস্বার্থে রিট করেন। এতে হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা শিশুদের পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়।
সরকারি তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৮ মে পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ৪২ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে শতাধিক শিশু মারা গেছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত