প্রিন্ট এর তারিখ : ২১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬
শিবগঞ্জ সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, উদ্ধার ১৯৮ বোতল স্কুফ সিরাপ
মো: রাহিম হোসেন, , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:: ||
শিবগঞ্জ উপজেলার বিলভাতিয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।রোববার ১৭ মে ভোর রাতে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি এর অধীন বিলভাতিয়া বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার মো. নওশাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। পরে সীমান্ত পিলার ১৯০/২-এস সংলগ্ন দাইপুকুরিয়া ইউনিয়নের দৌলতবাড়ী গ্রামের ভাতিয়া বিলে তল্লাশি চালানো হয়।এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় স্কুফ সিরাপ উদ্ধার করা হয়।অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। তিনি জানান, উদ্ধারকৃত সিরাপের বিষয়ে সাধারণ ডায়েরি জিডি করে শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত