প্রিন্ট এর তারিখ : ১৭ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬
আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার
চেকপোস্ট নিউজ:: ||
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়–এর সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি।শনিবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর এলাকার সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে ৯ আগস্ট উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক হাসিবুর রশীদ।তিনি জুলাই আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–এ সাজাপ্রাপ্ত আসামি হিসেবে অভিযুক্ত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত