প্রিন্ট এর তারিখ : ১৭ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬
পশ্চিমবঙ্গে জয় বাংলা স্লোগানকারীদের কড়া হুঁশিয়ারি শুভেন্দুর
চেকপোস্ট নিউজ, ||
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, নারী নির্যাতন ও সহিংসতার সঙ্গে জড়িত হয়ে যারা এখনও বাংলাদেশের জয় বাংলা স্লোগান দিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার ১৬ মে দক্ষিণ ২৪ পরগনা সফরে প্রশাসনিক বৈঠক ও কর্মিসভা থেকে তিনি এই বার্তা দেন।ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকে রাজ্যের শীর্ষ পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের কথা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সাধারণ মানুষ অভিযোগ বা এফআইআর করতে এলে তা গ্রহণ করতেই হবে। সরকারি প্রকল্পের নামে ঘুষ নেওয়া ব্যক্তিদের জেলে পাঠানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।এদিকে ফলতায় বিজেপির কর্মিসভায় শুভেন্দু অধিকারী বলেন, নির্বাচনি ইশতেহারে দেওয়া সব প্রতিশ্রুতি পূরণ করা হবে। পাশাপাশি তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে গুন্ডামির রাজত্ব চলবে না এবং সহিংসতার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন সামনে রেখে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডাকে এক লাখের বেশি ভোটে জেতানোর আহ্বানও জানান তিনি। আগামী ২১ মে ওই কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত