প্রিন্ট এর তারিখ : ১৬ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬
গঙ্গাচড়ায় একই দিনে দুই যুবকের আত্মহত্যা, এলাকায় শোকের ছায়া
মেহেদি হাসান মুরাদ, , গংগাচড়া প্রতিনিধি:: ||
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় একই দিনে পৃথক দুটি স্থানে দুই যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ মে) ভোরে গঙ্গাচড়া ও মর্ণেয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গঙ্গাচড়া ইউনিয়নের নিউ স্টার পাড়া গ্রামের মুরাদ হোসেন (১৯) বৃহস্পতিবার রাতে পরিবারের সঙ্গে খাবার খেয়ে নিজ ঘরে যান। পরে ভোরে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তাকে ঘরের ভেতরে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।অন্যদিকে মর্ণেয়া ইউনিয়নের আনছারটারী নদীর ধার এলাকার রফিকুল ইসলাম ওরফে অপি (৩৪) নিজ বসতঘরের টিনের সঙ্গে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দেন বলে জানা যায়।খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেয়।
থানার ওসি তদন্ত আবু হানিফ সরকার জানান, একটির মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্যটির সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উভয় ঘটনায় অপমৃত্যু ইউডি মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত