প্রিন্ট এর তারিখ : ১৬ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬
কারিনা কায়সারের মৃত্যুতে নাহিদ ইসলামের গভীর শোক
জয়নাল আবেদীন,, ঢাকা প্রতিনিধি:: ||
লিভার-সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শোক প্রকাশ করেন।নাহিদ ইসলাম লিখেন, জুলাই বিপ্লবের উত্তাল দিনগুলোতে কারিনা কায়সার ছিলেন এক নির্ভীক কণ্ঠস্বর। ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।তিনি আরও বলেন, চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার মধ্যরাতে কারিনা কায়সার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই অকাল মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা তৈরি করেছে।
নাহিদ ইসলাম মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত