প্রিন্ট এর তারিখ : ১৪ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬
দেশে ভোটার ১২ কোটি ৮৩ লাখ ছাড়াল: চূড়ান্ত তালিকা প্রকাশ ইসির
জয়নাল আবেদীন পারভেজ, ||
দেশের হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।বৃহস্পতিবার (১৪ মে) এ তথ্য প্রকাশ করেন ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক অপারেশন সাইফুল ইসলাম।তিনি জানান, গত চূড়ান্ত তালিকার তুলনায় এবার ভোটার সংখ্যা বেড়েছে ৬ লাখ ২৮ হাজারের বেশি। এর আগে গত ১৮ নভেম্বর প্রকাশিত তালিকায় ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।ইসি কর্মকর্তারা জানান, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর যেসব নাগরিক ভোটার হওয়ার আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে যাচাই-বাছাই শেষে তাদের নাম নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।ইসির সিদ্ধান্ত অনুযায়ী খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল ২০ এপ্রিল। ভুল সংশোধন ও স্থানান্তরের আবেদন গ্রহণ করা হয় ৩ মে পর্যন্ত এবং আবেদন নিষ্পত্তির সময় শেষ হয় ৬ মে।
নতুন তালিকা অনুযায়ী ভোটারদের মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত