প্রিন্ট এর তারিখ : ১৪ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬
লাখাইয়ে নিখোঁজ সাদেকের মরদেহ ২৪ ঘণ্টা পর উদ্ধার
এম এ ওয়াহেদ, , লাখাই প্রতিনিধি:: ||
হবিগঞ্জের লাখাই উপজেলায় নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর সাদেক মিয়া (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।বুধবার তারিখ উল্লেখিত বিকেল ৩টার দিকে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের সময় সুতাং নদীতে নৌকা থেকে পড়ে তিনি নিখোঁজ হন। দীর্ঘ সময় চেষ্টা করেও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার সন্ধান পায়নি।পরবর্তীতে বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে নোয়াগাঁও গ্রামের পশ্চিম পাশে এক জেলের জালে তার মরদেহ ধরা পড়ে।নিহত সাদেক মিয়া নোয়াগাঁও গ্রামের মোজাম্মিল মিয়ার ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন তিনি তার ভাই ফরাশ মিয়ার সঙ্গে জমি থেকে ধান আনতে গিয়েছিলেন। নৌকায় বসে থাকার সময় হঠাৎ বজ্রপাত ও ঝড়ের কারণে তিনি পানিতে পড়ে যান।ঘটনার পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয়রা দীর্ঘ সময় ধরে অনুসন্ধান চালালেও মরদেহ উদ্ধার সম্ভব হয়নি।এ বিষয়ে স্থানীয় বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক উদ্ধার কাজে সার্বক্ষণিক সহযোগিতা করেন বলে জানা গেছে।লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয় এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।পুলিশের উপপরিদর্শক প্রনয় কুমার সরকার বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত