প্রিন্ট এর তারিখ : ১৪ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬
নলছিটিতে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেফতার
মোঃ মিঠুন, , ঝালকাঠি প্রতিনিধি:: ||
ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি এলাকায় পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ।অভিযুক্ত মো. নুরুল ইসলাম (নুরু), মৃত তাহের সরদারের ছেলে। ঘটনার পর তার বিরুদ্ধে নলছিটি থানায় মামলা দায়ের করা হয় (মামলা নং: ১৩, তারিখ ১৪ মে)। পরে পুলিশ তাকে আটক করে জেলহাজতে প্রেরণ করে।স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ মে ভুক্তভোগী পুত্রবধূ অসুস্থতার কারণে একা ঘরে ঘুমাচ্ছিলেন। পরিবারের অন্য সদস্যরা বারান্দায় ছিলেন। সেই সময় সুযোগ নিয়ে শ্বশুর ঘরে প্রবেশ করে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় তিনি চিৎকার করলে অভিযুক্ত পালিয়ে যান। পরে বিষয়টি তিনি তার স্বামীকে জানান এবং পরিবারের মাধ্যমে থানায় অভিযোগ দায়ের করা হয়।পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়রা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত