প্রিন্ট এর তারিখ : ১৪ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬
মিরপুরে ডিএমপির সাঁড়াশি অভিযানে কিশোর গ্যাংসহ ১৭৫ জন গ্রেফতার
জয়নাল আবেদীন পারভেজ, ||
জননিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক নির্মূল এবং চাঁদাবাজি ও সন্ত্রাস দমনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি মিরপুর বিভাগ বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে।মঙ্গলবার ১২ মে দিনব্যাপী পরিচালিত এ অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৭৫ জনকে গ্রেফতার করা হয়।ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, মিরপুর বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় একযোগে অভিযান চালিয়ে এসব ব্যক্তিদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর মডেল থানা থেকে ৫০ জন, পল্লবী থানা থেকে ২৪ জন, কাফরুল থানা থেকে ১৫ জন, শাহআলী থানা থেকে ১৬ জন, দারুস সালাম থানা থেকে ৪৪ জন, ভাষানটেক থানা থেকে ১০ জন এবং রূপনগর থানা থেকে ১৬ জন রয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত