প্রিন্ট এর তারিখ : ১৩ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬
কদমতলীতে ১৯ লাখ টাকা ডাকাতি, অস্ত্রসহ যুবক গ্রেফতার র্যাবের হাতে
জয়নাল আবেদীন পারভেজ, ||
ঢাকা-৪ আসনের কদমতলী থানাধীন এলাকায় ১৯ লাখ টাকা ডাকাতি এবং একাধিক ব্যক্তিকে কুপিয়ে জখমের ঘটনায় একজনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।গ্রেফতারকৃত ব্যক্তি আসাদুজ্জামান সাব্বির, যিনি স্থানীয়ভাবে পরিচিত জামাত সংসদ সদস্য জয়নুল আবেদীনের ভাগিনা হিসেবে পরিচিত বলে অভিযোগে উল্লেখ রয়েছে।ঘটনাটি ঘটে গত ৬ মে বিকেল ৫টা ১০ মিনিটে, ডিএমপির কদমতলী থানাধীন ৫৯ নম্বর ওয়ার্ডের ঢাকা ম্যাচ রেললাইন সংলগ্ন কাঁচা রাস্তায়।ভুক্তভোগী ব্যবসায়ী মো. হাসানের প্রাইভেটকার আটকিয়ে দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং ব্যবসায়ীর গাড়ি থেকে ১৯ লাখ টাকা লুট করে নেয়।এ ঘটনায় মো. হাসান, রনি, মোতালেব ও নয়নসহ অন্তত ৫ থেকে ৭ জন গুরুতর আহত হন।পরবর্তীতে ভুক্তভোগীরা কদমতলী থানায় মামলা দায়ের করলে র্যাব অভিযান চালিয়ে মূল অভিযুক্ত সাব্বিরকে একটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করে।
র্যাব জানিয়েছে, ঘটনার পেছনের পুরো চক্র শনাক্তে তদন্ত চলছে এবং অন্য জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত