প্রিন্ট এর তারিখ : ১৩ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬
পদ্মা নদী থেকে অবৈধ মাটি উত্তোলন: চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক
মো: রাহিম হোসেন,, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:: ||
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নে পদ্মা নদী সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে আটক করে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি মাটিভর্তি ট্রাক্টরও জব্দ করা হয়।মঙ্গলবার পরিচালিত অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকরামুল হক নাহিদ গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরপুর ইউনিয়নের ৬, ৭ ও ৮ নম্বর স্পার বাঁধ এলাকায় অভিযান চালান।অভিযান চলাকালে শিবির হাট এলাকা থেকে মাটি পরিবহনের সময় মোঃ সুমন আলী (৪০) নামের এক ব্যক্তিকে ট্রাক্টরসহ আটক করা হয়। তিনি সদর উপজেলার রামকৃষ্ণপুর (জয়ন্দীপুর) গ্রামের বাসিন্দা।জিজ্ঞাসাবাদে সুমন আলী স্বীকার করেন, তিনি পদ্মা নদীর তীরবর্তী কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করছিলেন। এ অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ১৫ ধারায় তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নদী রক্ষা ও কৃষি জমির উর্বরতা বজায় রাখতে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি রয়েছে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে বলেও তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত