প্রিন্ট এর তারিখ : ১২ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬
কাটা মসলার গরুর মাংস রেসিপি!
চেকপোস্ট নিউজ, ||
বাঙালির অন্যতম জনপ্রিয় খাবারের মধ্যে একটি হলো কাটা মসলায় গরুর মাংস। মসলা বেটে নয়, কুচি বা কাটা অবস্থায় ব্যবহার করা হয় বলে এতে স্বাদ ও ঘ্রাণ একেবারেই আলাদা হয়ে থাকে। গরম ভাত, রুটি, পরোটা কিংবা নানের সাথে এই রান্না দারুণ মানিয়ে যায়।যা যা লাগবেগরুর মাংস – ১ কেজি, পেঁয়াজ কুঁচি – ৪টি বড়, আদা কুচি – ২ টেবিল চামচ, রসুন কুচি – ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি – ৬-৮টি, শুকনা মরিচ গুঁড়া – ১ টেবিল চামচহলুদ গুঁড়া – ½ চা চামচ, ধনিয়া গুঁড়া – ১ টেবিল চামচ, জিরা গুঁড়া – ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া – ½ চা চামচ, তেজপাতা – ২টি, দারুচিনি – ২ টুকরা, এলাচ – ৪টি, লবঙ্গ – ৪টি, টমেটো কুঁচি – ১টি, তেল – ½ কাপ, লবণ – স্বাদমতো, ধনিয়া পাতা – সামান্যরান্নার পদ্বতিপ্রথমে গরুর মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর লবণ, হলুদ ও মরিচ গুঁড়া দিয়ে মেখে ২০–৩০ মিনিট রেখে দিন।একটি হাঁড়িতে তেল গরম করে তেজপাতা, দারুচিনি, এলাচ ও লবঙ্গ ফোড়ন দিন। এরপর পেঁয়াজ কুঁচি দিয়ে বাদামি হওয়া পর্যন্ত ভাজুন।এবার আদা ও রসুন কুচি দিয়ে ভালোভাবে নেড়ে মসলার ঘ্রাণ বের করুন। এরপর মাংস দিয়ে মাঝারি আঁচে কষাতে থাকুন।ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়া ও টমেটো কুঁচি দিয়ে আবার কষান। পানি বের হলে ঢেকে অল্প আঁচে রান্না করুন। প্রয়োজনে সামান্য গরম পানি দিতে পারেন।মাংস নরম হয়ে এলে কাঁচা মরিচ ফালি দিন এবং কিছুক্ষণ ভুনা করুন। তেল উপরে উঠে এলে ধনিয়া পাতা ছড়িয়ে নামিয়ে ফেলুন।টিপস
কাটা আদা-রসুন ব্যবহার করলে স্বাদ আরও গভীর হয়
ধীরে ধীরে কষালে মাংস বেশি সুস্বাদু হয়
চাইলে শেষে সামান্য ঘি যোগ করতে পারেন
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত