প্রিন্ট এর তারিখ : ১১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬
গর্ভের সন্তানের লিঙ্গ বলা যাবে না হাইকোর্টের ঐতিহাসিক রায়!
জয়নাল আবেদীন পারভেজ, ||
বাংলাদেশের বিচার ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী সিদ্ধান্ত এসেছে থেকে। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে হাইকোর্ট একটি ঐতিহাসিক রায় প্রদান করেছে।এই রায়ের ফলে এখন থেকে গর্ভে থাকা সন্তানের লিঙ্গ অর্থাৎ ছেলে না মেয়ে তা কোনোভাবেই প্রকাশ করা যাবে না। আদালতের মতে, এমন তথ্য প্রকাশ সামাজিক বৈষম্য, লিঙ্গভিত্তিক চাপ এবং নৈতিক সংকট সৃষ্টি করতে পারে।সোমবার (১১ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। এর আগে ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি সংক্ষিপ্ত রায় ঘোষণা করা হয়েছিল।
বিশেষজ্ঞদের মতে, এই রায় নারী ও শিশুর অধিকার সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত