প্রিন্ট এর তারিখ : ১১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬
সুনামগঞ্জে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল দশম শ্রেণির ছাত্রী
চেকপোস্ট নিউজ, ||
সুনামগঞ্জে বাড়ির পাশের খলায় ধান শুকানোর সময় বজ্রাঘাতে মোছাম্মৎ আখি আক্তার ১৬ নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।রোববার ১০ মে বিকেলে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের নলুয়ারপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আখি ওই গ্রামের জাহির উদ্দিনের মেয়ে এবং ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর থেকে আখি বাড়ির পাশের খলায় ধান গুছানোর কাজ করছিল। বিকেলের দিকে হঠাৎ ঝড়বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে সে বজ্রাঘাতে গুরুতর আহত হয়।স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন সেখ জানান, ঝড়বৃষ্টির সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই আখির মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত