প্রিন্ট এর তারিখ : ১০ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬
ঈদুল আজহা ঘিরে গোপালগঞ্জে প্রস্তুত ৪১ হাজার পশু
ছাইম খান,, টুঙ্গিপাড়া প্রতিনিধি:: ||
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চাহিদা পূরণে গোপালগঞ্জ জেলা-এ ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর জেলায় মোট ৪০ হাজার ৯৫৮টি গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে।জেলার ৫টি উপজেলার ৪ হাজার ৮৩৮টি খামারে এসব পশু লালন-পালন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২১ হাজার ২টি ষাঁড়, ১৭৫টি বলদ, ৫ হাজার ২৫১টি গাভী, ৮০টি মহিষ, ১৪ হাজার ২৯৫টি ছাগল এবং ১৫৫টি ভেড়া।জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদার জানান, খামারিরা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পশু মোটাতাজা করেছেন। কোনো ক্ষতিকর রাসায়নিক ছাড়াই খড়, ঘাস, ভূষি ও অন্যান্য পুষ্টিকর খাদ্য দিয়ে এসব পশু পালন করা হয়েছে, যা ভোক্তাদের জন্য নিরাপদ মাংস নিশ্চিত করবে।খামারিরা জানান, এ বছর গো-খাদ্যের দাম বাড়ায় পশু পালনের খরচ গত বছরের তুলনায় প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তারা দেশি গরুর ন্যায্যমূল্য নিশ্চিত ও বিদেশি পশুর অনিয়ন্ত্রিত প্রবেশ বন্ধের দাবি জানিয়েছেন।বাজার ব্যবস্থাপনার অংশ হিসেবে জেলার ৫টি উপজেলায় মোট ১৫টি পশুর হাট বসবে। প্রতিটি হাটে স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৫টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। পাশাপাশি জাল টাকা প্রতিরোধ ও নিরাপদ লেনদেন নিশ্চিত করতে ক্যাশলেস পদ্ধতির ব্যবস্থাও রাখা হয়েছে।ডা. প্রভাস চন্দ্র সেন জানান, খামারিদের স্বার্থ রক্ষায় বিদেশি পশুর আমদানি নিরুৎসাহিত করা হচ্ছে এবং পশু পরিবহনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
অন্যদিকে, কোরবানির পর চামড়া সংরক্ষণের জন্য জেলা প্রশাসনের উদ্যোগে বিনামূল্যে লবণ সরবরাহের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত