প্রিন্ট এর তারিখ : ১০ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬
পাকিস্তানে ভয়াবহ গাড়িবোমা হামলা, নিহত ১২ পুলিশ কর্মকর্তা
চেকপোস্ট নিউজ:: ||
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ চেকপোস্টে ভয়াবহ গাড়িবোমা হামলায় অন্তত ১২ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।রোববার (১০ মে) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলার ফতেহ খেল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।পুলিশ কর্মকর্তা মুহাম্মদ সাজ্জাদ খান এএফপিকে জানান, শনিবার গভীর রাতে এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে পুলিশ চেকপোস্টে আঘাত হানে। বিস্ফোরণের পর একাধিক সশস্ত্র হামলাকারী চেকপোস্টে প্রবেশ করে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়।তিনি বলেন, “এ পর্যন্ত ১২ জন কর্মকর্তার নিহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে। এছাড়া আরও একজন কর্মকর্তা নিখোঁজ রয়েছেন।”স্থানীয় প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, হামলাকারীরা ভারী অস্ত্র ব্যবহার করেছে। এছাড়া হামলায় ছোট ড্রোনও ব্যবহারের তথ্য পাওয়া গেছে।কর্মকর্তাদের মতে, সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গি তৎপরতা বেড়ে যাওয়ায় বান্নুসহ পুরো খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা পরিস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
বিশ্লেষকরা বলছেন, ইসলামাবাদ ও কাবুলের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যেই এ ধরনের হামলা নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত