প্রিন্ট এর তারিখ : ১০ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬
শৈলকূপায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা বড় বিপর্যয়
আব্দুল হাকিম:, ঝিনাইদহ প্রতিনিধি:: ||
শৈলকূপা পৌর এলাকার কবিরপুরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে একটি মার্কেট থেকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বাড়ি ফেরার পথে এক পথচারী প্রথম ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পান। পরে তিনি চিৎকার করে এলাকাবাসীকে সতর্ক করলে মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। কেউ পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেন, কেউ দোকানের শাটার ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। পরবর্তীতে সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে অল্প সময়েই পুরো এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে যায়। তবে সময়মতো আগুন শনাক্ত হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি এড়ানো গেছে।এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে আগুনের কারণ নির্ণয় ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত