প্রিন্ট এর তারিখ : ০৯ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলা
চেকপোস্ট নিউজ:: ||
হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পালটাপালটি হামলার ঘটনায়। টানা সংঘাতের পর যুদ্ধবিরতি চলমান থাকলেও সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা চরমে পৌঁছেছে।প্রতিবেদনে বলা হয়, জাস্ক বন্দরের কাছে একটি তেলবাহী ট্যাংকারে হামলার পর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিরুদ্ধে পালটা হামলার অভিযোগ তোলে ইরান। এ ঘটনার পর দুই পক্ষই একে অপরকে দায়ী করে সামরিক প্রতিক্রিয়া জানায়।ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করে, তারা মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, তারা এসব হামলা প্রতিহত করেছে এবং ইরানের কিছু সামরিক স্থাপনায় পালটা আঘাত হেনেছে।এরপর কেশম দ্বীপ, বন্দর আব্বাস, মিনাব ও সিরিক এলাকায় ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলেও জানা গেছে।এদিকে মার্কিন পক্ষ বলছে, তাদের কোনো যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি। তবে ইরান দাবি করছে, তাদের হামলায় মার্কিন নৌবহর ক্ষতিগ্রস্ত হয়ে পিছু হটেছে।
পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক অঙ্গনে, কারণ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী এখন আবারও সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত