প্রিন্ট এর তারিখ : ০৯ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬
দিনাজপুরে ১২ বছরের শিশু ধর্ষণের শিকার, অন্তঃসত্ত্বা
চেকপোস্ট নিউজ:: ||
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ১২ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৬৫ বছর বয়সী নুরুল ইসলাম ওরফে দয়ালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটির মা শ্রমিক হিসেবে কাজ করেন এবং বাবা অসুস্থ। এ সুযোগে অভিযুক্ত নুরুল ইসলাম বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। সর্বশেষ গত ৫ ফেব্রুয়ারি গ্রামের পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।পরবর্তীতে শিশুটির শারীরিক পরিবর্তন দেখে পরিবার চিকিৎসকের কাছে নিয়ে গেলে জানা যায়, সে তিন মাসের অন্তঃসত্ত্বা।অভিযোগ রয়েছে, ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে অভিযুক্ত বৃদ্ধের সঙ্গে শিশুটির বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এ ছাড়া ভুক্তভোগীর পরিবারকে দেড় লাখ টাকা ও দুই শতক জমি দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল বলে জানা গেছে।ভুক্তভোগীর মা বৃহস্পতিবার রাতে ফুলবাড়ী থানা-য় মামলা দায়ের করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিব শাহ জানান, ঘটনাটি আপসের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হয়েছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত