প্রিন্ট এর তারিখ : ০৯ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬
বদলির এক মাসেও পদ ছাড়েননি বিতর্কিত মাধবপুর ইউএনও, তোলপাড় প্রশাসনে
মাধবপুর প্রতিনিধি:: ||
হবিগঞ্জের মাধবপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেমের বদলির আদেশ জারির এক মাস পেরিয়ে গেলেও তিনি এখনও কর্মস্থল ছাড়েননি বলে অভিযোগ উঠেছে। এতে স্থানীয় প্রশাসন ও জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।গত ৭ এপ্রিল সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সরকারি কমিশনার উম্মে সালিক রোমাইয়ার স্বাক্ষরিত আদেশে তাকে সিলেটের বিশ্বনাথ উপজেলায় বদলি করা হয়। একই আদেশে বিশ্বনাথের ইউএনও উম্মে কুলসুম রুবিকে মাধবপুরে পদায়ন করা হয়।তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বদলির কার্যক্রম বাস্তবায়ন না হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।স্থানীয় সূত্রে আরও জানা যায়, দায়িত্ব গ্রহণের সময়ও তিনি পূর্বের এক আদেশ অতিক্রম করে মাধবপুরে দায়িত্ব নেন এমন আলোচনাও রয়েছে, যদিও প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।এদিকে ইউএনও জাহিদ বিন কাসেমের বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে স্থানীয় বিভিন্ন মহল ক্ষোভ প্রকাশ করেছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে সাংবাদিকদের মধ্যে বিভাজন সৃষ্টি, তথ্য অধিকার আইনে তথ্য না দেওয়া, রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক, পরীক্ষাকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে বাধা, খাসপুকুর ইজারা প্রক্রিয়ায় অনিয়মসহ বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত।স্থানীয় পরিবেশকর্মী ও সাংবাদিক বিশ্বজিৎ পাল বলেন, তিনি একাধিক বিষয়ে তথ্য অধিকার আইনে আবেদন করলেও যথাযথ তথ্য পাননি। বরং তাকে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।অন্যদিকে এসব অভিযোগের বিষয়ে ইউএনও জাহিদ বিন কাসেম বলেন, সুনির্দিষ্টভাবে তথ্য অধিকার আইনে আবেদন করলে তথ্য প্রদান করা হবে। তবে বদলি ও অন্যান্য অভিযোগ নিয়ে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ বলেন, বিষয়টি তারা অবগত আছেন এবং গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তথ্য অধিকার আইনে কেউ তথ্য চাইলে তা প্রদান করতে হবে বলেও তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত