প্রিন্ট এর তারিখ : ০৮ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬
চট্টগ্রামে এলোপাতাড়ি গুলি, যুবক নিহত ও শিশু গুলিবিদ্ধ
চেকপোস্ট নিউজ:: ||
ট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন এলাকায় এলোপাতাড়ি গুলিতে রাজু (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় রেশমি আক্তার (১১) নামের এক শিশু গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাতে রৌফাবাদ কলোনির শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ।নিহত রাজু রাউজান এলাকার বাসিন্দা ছিলেন। তিনি বোনের বাসায় বেড়াতে এসে এই হামলার শিকার হন।ঘটনার পর স্থানীয়রা গুলিবিদ্ধ শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তাকে ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. আবদুল করিম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে এবং ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির একজন কর্মকর্তা জানান, শিশুটির অবস্থা আশঙ্কাজনক।পরিবারের সদস্যরা জানান, ছোট্ট রেশমি আক্তার স্থানীয় একটি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ে। ঘটনার সময় সে একটি কাজে বাইরে গেলে গুলিবিদ্ধ হয় বলে জানা যায়।
ঘটনাটি ঘিরে এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত