প্রিন্ট এর তারিখ : ০৮ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬
‘বিএনপি এখন হাইজ্যাক হওয়া দল’-হাসনাত আবদুল্লাহ
চেকপোস্ট নিউজ:: ||
সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপি এখন ‘হাইজ্যাক’ হওয়া একটি দলে পরিণত হয়েছে। দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামে থাকা দলটির তৃণমূল নেতাকর্মীরা চরম হতাশায় ভুগছেন বলেও মন্তব্য করেন তিনি।বৃহস্পতিবার (৭ মে) বিকেলে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত চট্টগ্রাম প্রেস ক্লাবের এক যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।হাসনাত আবদুল্লাহ বলেন, বহু বিএনপি নেতাকর্মী তাদের কাছে এসে দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, বর্তমান বিএনপি আর আগের অবস্থানে নেই। তিনি দাবি করেন, দেশে যখন সংস্কারবিরোধী পরিস্থিতি তৈরি হয়েছে, তখন এনসিপি প্রতিকূলতার মধ্যেও নতুন রাজনৈতিক ধারা তৈরির চেষ্টা করছে।বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, জুলাই আন্দোলনে যারা রক্ত দিয়েছেন, তাদের প্রত্যাশিত সংস্কারের পথ থেকে বিএনপি সরে গেছে।চট্টগ্রামের জনগণের উদ্দেশে তিনি আরও বলেন, “নীরবে একটি বিপ্লব ঘটতে চলেছে। ঘরে ঘরে এনসিপির দাওয়াত পৌঁছে দিন।”নারী নেতৃত্ব প্রসঙ্গে তিনি স্বীকার করেন, জুলাই আন্দোলনে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও দলীয় কাঠামোয় তাদের যথাযথভাবে প্রতিষ্ঠা দিতে না পারা একটি ব্যর্থতা। এ সময় তিনি নারী নেতৃত্বকে আরও সক্রিয়ভাবে রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম-এর রাজনৈতিক অঙ্গীকারের প্রতি সমর্থন জানানো এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত