প্রিন্ট এর তারিখ : ০৮ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬
চট্টগ্রামের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মাসুদ আলম বিপিএম
জয়নাল আবেদীন পারভেজ,, ঢাকা প্রতিনিধি:: ||
চট্টগ্রাম জেলা পুলিশের নতুন অভিভাবক হিসেবে মোঃ মাসুদ আলম বিপিএম আনুষ্ঠানিকভাবে পুলিশ সুপার (এসপি), চট্টগ্রাম হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।বৃহস্পতিবার (৭ মে ২০২৬) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে তাকে সম্মানসূচক গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশ নেন।দায়িত্ব গ্রহণের আগে মোঃ মাসুদ আলম ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন।দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার বলেন, চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসেবার মান উন্নয়নে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।তিনি জেলার নাগরিকদের সহযোগিতা কামনা করে বলেন, জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও মানবিক ও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।
পরে তিনি জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন এবং “টিম চট্টগ্রাম” হিসেবে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত