প্রিন্ট এর তারিখ : ০৭ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬
১৬ মের মধ্যে কাউন্সিলর তালিকা চায় বিসিবি বড় সিদ্ধান্ত ক্রিকেট বোর্ডে
চেকপোস্ট নিউজ, ||
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি অ্যাডহক কমিটির চতুর্থ সভায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় কাউন্সিলর মনোনয়ন, আম্পায়ার ও ম্যাচ রেফারিদের চুক্তি এবং জেলা কোচ নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি ব্যবস্থাপনা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মোট ১৯২ জন কাউন্সিলর মনোনয়নের চূড়ান্ত তালিকা অনুমোদন দেওয়া হয়।বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তিনটি ক্যাটাগরি থেকে কাউন্সিলর মনোনয়ন আহ্বান করা হবে। এ জন্য সংশ্লিষ্ট সংস্থা, ক্লাব ও সংগঠনগুলোকে চিঠি পাঠাবে বোর্ড। মনোনীত কাউন্সিলরদের নাম জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ মে।সভায় আম্পায়ার ও ম্যাচ রেফারিদের চুক্তি নিয়েও সিদ্ধান্ত হয়। তাদের বর্তমান চুক্তির মেয়াদ ৩০ এপ্রিল শেষ হওয়ায় আরও তিন মাসের জন্য চুক্তি নবায়নের অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া জেলা পর্যায়ে কোচ নিয়োগ নিয়েও আলোচনা হয়। বর্তমান জেলা কোচদের মেয়াদ শেষ হলে দেশের ৬৪ জেলায় নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করবে বিসিবি। এজন্য আবেদন মূল্যায়নের জন্য একটি কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত