প্রিন্ট এর তারিখ : ০৭ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬
আটোয়ারীতে কাঁচা রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ
মানিক হোসেন নিরব,, আটোয়ারী প্রতিনিধি:: ||
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা-র সাতপাখি দক্ষিণ দুর্গাপুর এলাকার একটি গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। এতে কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।সরেজমিনে দেখা যায়, রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই পুরো পথ কাদা-পানিতে ভরে যায়, ফলে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। ভ্যান, অটোরিকশা বা সাইকেল তো দূরের কথা, পায়ে হেঁটেও চলা দুষ্কর হয়ে উঠেছে।স্থানীয়রা জানান, এই রাস্তাটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ হাজারো মানুষ যাতায়াত করেন। কৃষিপ্রধান এ অঞ্চলের কৃষকদের উৎপাদিত পণ্য বাজারে নিতে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও বিপাকে পড়ছেন স্বজনরা।এক স্থানীয় বাসিন্দা বলেন, নির্বাচনের সময় পাকা রাস্তার প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে আর কেউ খোঁজ নেয় না। বর্ষাকালে আমাদের এলাকা যেন শহর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।এলাকাবাসীর দাবি, কৃষিপণ্য পরিবহন ও শিক্ষার্থীদের যাতায়াতের কথা বিবেচনা করে দ্রুত এই রাস্তা পাকাকরণ বা টেকসই সংস্কারের উদ্যোগ নেওয়া হোক।
স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত