প্রিন্ট এর তারিখ : ০৭ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬
আটোয়ারীতে কম্পিউটার কোর্সে ভর্তি শুরু, থাকছে ছাড়
মানিক হোসেন নিরব,, আটোয়ারী প্রতিনিধি:: ||
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা-তে উপজেলা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ৩ ও ৬ মাস মেয়াদী কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।তথ্যপ্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়ে তুলতে উপজেলা প্রশাসনের আওতাধীন এই প্রশিক্ষণ কেন্দ্রে সরকারি ও বেসরকারি মানদণ্ড বজায় রেখে ‘বেসিক’ ও ‘অ্যাডভান্স’ কোর্সে শিক্ষার্থী ভর্তি নেওয়া হচ্ছে। এসএসসি পরীক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ ২৬% ছাড়।৩ মাসের বেসিক কোর্সে মাইক্রোসফট অফিস (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট), ইন্টারনেট ব্রাউজিং ও ইমেইল ব্যবহারের মতো প্রাথমিক বিষয় শেখানো হবে। আর ৬ মাসের অ্যাডভান্স কোর্সে গ্রাফিক ডিজাইন, ডাটাবেস ম্যানেজমেন্টসহ পেশাগত দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেওয়া হবে।প্রশিক্ষণ কেন্দ্রটিতে আধুনিক ল্যাব সুবিধা ও অভিজ্ঞ প্রশিক্ষকের মাধ্যমে শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিং এবং দাপ্তরিক কাজের জন্য প্রস্তুত করা হবে।উপজেলা কম্পিউটার প্রশিক্ষক উত্তম কুমার জানান, “বর্তমানে প্রতিটি ক্ষেত্রেই কম্পিউটার জ্ঞান অপরিহার্য। তাই তরুণদের দক্ষ করে গড়ে তুলতে আমরা মানসম্মত প্রশিক্ষণ নিশ্চিত করছি।”যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম জেএসসি বা এসএসসি পাস শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। কোর্স শেষে মূল্যায়নের মাধ্যমে সার্টিফিকেট প্রদান করা হবে, যা চাকরি ও কর্মসংস্থানে সহায়ক হবে।
আগ্রহীদের দ্রুত যোগাযোগ করে ভর্তি সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। আসন সংখ্যা সীমিত হওয়ায় ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে ভর্তি চলছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত