প্রিন্ট এর তারিখ : ০৭ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬
সাবেক চিফ হুইপ নূর-ই-আলমের আয়কর নথি জব্দের নির্দেশ
চেকপোস্ট নিউজ:: ||
দুর্নীতি মামলায় জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও মাদারীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী-র আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।বুধবার (৬ মে) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত-এর বিচারক সাব্বির ফয়েজ দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।মামলার তদন্তের স্বার্থে আসামির ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত যাবতীয় মূল আয়কর নথি জব্দের অনুমতি চেয়ে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা এ কে এম মর্তুজা আলী সাগর।আবেদনে উল্লেখ করা হয়, নূর-ই-আলম চৌধুরীর বিরুদ্ধে ৫৭ কোটি ৪৯ লাখ ৭ হাজার ৭৯৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ রয়েছে। এছাড়া তার আটটি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৩২ কোটি ১১ লাখ ৮০ হাজার ২৪০ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
এসব অভিযোগের ভিত্তিতেই দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি দায়ের করেছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত