প্রিন্ট এর তারিখ : ০৭ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬
আওয়ামী লীগ আমলে ১০ হাজার লাইসেন্সকৃত অস্ত্র জমা না দিলে মামলা,
চেকপোস্ট নিউজ, ||
আওয়ামী লীগ আমলে রাজনৈতিক বিবেচনায় ইস্যু করা প্রায় ১০ হাজার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র এখনো জমা পড়েনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এসব অস্ত্র দ্রুত জমা ও উদ্ধার করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে সরকার।বুধবার ৬ মে রাজধানীর ওসমানী মিলনায়তনএ জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। প্রয়োজনে মামলা দায়ের এবং অস্ত্র বাজেয়াপ্তের কথাও উল্লেখ করেন মন্ত্রী।তিনি বলেন, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত নীতিবহির্ভূতভাবে দেওয়া অস্ত্রের লাইসেন্সগুলো জেলা পর্যায়ের কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।জেলা প্রশাসক সম্মেলনে আইন-শৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারসহ বিভিন্ন বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়েছে বলেও জানান তিনি।মন্ত্রী বলেন, রাজনৈতিক ও গায়েবি মামলা যাচাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপারদের সমন্বয়ে গঠিত কমিটি এসব আবেদন পর্যালোচনা করবে। পরে সেগুলো আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে যেসব মামলার গুরুত্ব নেই সেগুলো প্রত্যাহারের সুপারিশ করা হবে।
তবে হত্যা, অস্ত্র ও মাদক পাচারের মতো গুরুতর অপরাধের মামলাগুলো এই প্রক্রিয়ার বাইরে থাকবে বলেও স্পষ্ট করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত