প্রিন্ট এর তারিখ : ০৭ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬
বাংলাদেশ-পাকিস্তান টেস্টে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে গ্যালারি প্রবেশের সুযোগ
চেকপোস্ট নিউজ, ||
বাংলাদেশ ও পাকিস্তানের আসন্ন টেস্ট সিরিজে শিক্ষার্থী ও কিশোর ক্রিকেটারদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করা হয়েছে। নির্ধারিত শর্ত পূরণ করলে তারা মিরপুর ও সিলেট টেস্টে বিনামূল্যে গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারবেন।এই উদ্যোগের মূল লক্ষ্য তরুণ প্রজন্মকে টেস্ট ক্রিকেটের প্রতি আগ্রহী করা এবং মাঠে বসে খেলা দেখার অভিজ্ঞতা দেওয়া।বিনামূল্যে প্রবেশের জন্য শিক্ষার্থীদের নিজ নিজ স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠানের ইউনিফর্ম পরিধান করতে হবে এবং সঙ্গে থাকতে হবে বৈধ পরিচয়পত্র। এসব শর্ত পূরণ করলে তারা নির্ধারিত গ্যালারিতে প্রবেশের সুযোগ পাবেন।প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ৮ থেকে ১২ মে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, আর দ্বিতীয় টেস্ট হবে ১৬ থেকে ২০ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
শুধু স্কুল শিক্ষার্থীরাই নয়, বেসরকারি ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণরত ১৫ বছরের কম বয়সী কিশোর ক্রিকেটাররাও এই সুবিধা পাবেন। তবে তাদেরকে নিজ নিজ একাডেমির নির্ধারিত পোশাক পরে স্টেডিয়ামে উপস্থিত হতে হবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত