প্রিন্ট এর তারিখ : ০৭ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির ৭ম কমিটি প্রকাশ, সভাপতি সাদী
শাহাবুদ্দীন শিহাব, , কুবি প্রতিনিধি:: ||
কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির ৭ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুর রহমান আস সাদী এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ এনায়েত হোসেন।মঙ্গলবার ৫ মে ডিবেটিং সোসাইটির মডারেটর ও সদ্য বিদায়ী সভাপতি-সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।নতুন কমিটিতে সহ-সভাপতি প্রশাসন বিতর্ক মোঃ আবিদুর রহমান, সহ-সভাপতি বাংলা বিতর্ক তাইমুন্নাহার তিশা এবং সহ-সভাপতি ইংরেজি বিতর্ক তানভীর আনজুম সাজন মনোনীত হয়েছেন। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুস সাকিব, নজমুল হাসান ফাহিম ও মোঃ শাহিদুল ইসলাম।এছাড়া দপ্তর সম্পাদক আবছার উদ্দিন ইফতি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারহা খানম, আন্তর্জাতিক সম্পাদক সাদিয়া নওশিন ঐশী, অর্থ সম্পাদক ফাহিমা সুলতানা রাতুয়া, প্রশিক্ষণ ও সমন্বয় সম্পাদক কানিজ ফাতেমা রিমি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ তৌহিদুর রহমান সাকিব এবং অনুষ্ঠান সম্পাদক মোঃ মাহিনুর নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আসিফ ফেরদৌস জিদনী, ইসরাত জাহান ইতি, খাইরুল আমিন মাসুম ও পূর্ণি আক্তার।নবনিযুক্ত সাধারণ সম্পাদক মোঃ এনায়েত হোসেন বলেন, তিনি নিজেকে প্রথমে বিতার্কিক হিসেবেই পরিচয় দিতে পছন্দ করেন এবং সংগঠনের মান উন্নয়নে কাজ করবেন। তার লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিতর্ক চর্চায় আরও সম্পৃক্ত করা।অন্যদিকে সভাপতি আবদুর রহমান আস সাদী বলেন, কুবি ডিবেটিং সোসাইটি দীর্ঘদিন ধরে বিতর্ক চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এবং নতুন কমিটি সেই ধারাকে আরও এগিয়ে নিতে কাজ করবে।
প্রসঙ্গত, এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিতর্ক কার্যক্রমে অংশগ্রহণ অব্যাহত রাখবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত