প্রিন্ট এর তারিখ : ০৭ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬
এমপি নুরুল ইসলাম বুলবুল উদ্যোগে হাসপাতালে ২৫০ রোগীর খাদ্য নিশ্চিত
মো: রাহিম হোসেন,, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:: ||
চাঁপাইনবাবগঞ্জের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল এ রোগীদের জন্য খাদ্য সহায়তার পরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। আগে যেখানে প্রতিদিন ১০০ জন রোগী এই সুবিধা পেতেন, এখন থেকে সেই সংখ্যা বাড়িয়ে ২৫০ জন করা হয়েছে।মঙ্গলবার (৫ মে) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল। উদ্বোধনের পর তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজখবর নেন।এসময় চিকিৎসা সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক এমপি মোহাঃ লতিফুর রহমান, আরএমও ডাঃ আব্দুস সামাদ, ডাঃ মোঃ ইসমাইল হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।দীর্ঘদিন ধরে রোগীর তুলনায় খাদ্য বরাদ্দ কম থাকায় ভোগান্তিতে পড়তে হতো সাধারণ রোগীদের। নতুন এই উদ্যোগ বাস্তবায়নের ফলে সেই সমস্যার অনেকটাই সমাধান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল জানান, রোগীদের সেবার মান উন্নয়ন ও মানবিক সহায়তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত