প্রিন্ট এর তারিখ : ০৭ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬
যশোরে মাদক কারবারে বড় ধাক্কা: ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা
মোঃ এনামুল হক,, অভয়নগর প্রতিনিধি:: ||
যশোরের অভয়নগরে মাদকবিরোধী বিশেষ অভিযানে পাঁচজন মাদক কারবারিকে আটক করে দ্রুত বিচার প্রক্রিয়ায় সাজা দেওয়া হয়েছে। সোমবার (৫ মে) উপজেলার নওয়াপাড়া পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালায় প্রশাসন ও পুলিশ।অভিযানে রাজঘাট, মোয়াল্লেমতলা, তালতলা রেলওয়ে এলাকা, বাইপাস, নওয়াপাড়া বাজার, শিমুলতলীসহ একাধিক স্থানে তল্লাশি চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। স্থানীয়দের অভিযোগ, এসব এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চললেও এখন কঠোর অভিযান শুরু হয়েছে।আটকরা হলেন মোঃ সবুজ খান (২৮), মোছাঃ সখিনা বেগম (৫০), সান্টু হাওলাদার (৩৭), মোঃ সাইফুল ইসলাম (৩০) এবং মোঃ রাসেল খা (২৫)।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬ (৫) ধারা অনুযায়ী প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে এবং এলাকায় মাদক নির্মূলে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত