প্রিন্ট এর তারিখ : ০৭ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬
এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন, প্রস্তুতির ইঙ্গিত ফখরুলের
চেকপোস্ট নিউজ:: ||
আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চেষ্টা করা হবে। যা আমরা আগেও বলেছি, এখনও বলছি।মির্জা ফখরুল আরও বলেন, স্থানীয় সরকার হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় ভিত্তি। এটি তৃণমূল পর্যায়ের শক্তিশালী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে শক্তিশালী করা গেলে গণতন্ত্র আরও সুদৃঢ় হবে।তিনি জেলা প্রশাসকদের জনগণের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আহ্বান জানান। তার ভাষায়, উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে জনগণকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে, কারণ জনগণই দেশের মালিক।মন্ত্রী অভিযোগ করেন, বিগত বছরগুলোতে স্থানীয় সরকারের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্যাপক দুর্নীতি হয়েছে। এসব বিষয়ে তদন্ত করা হবে বলেও জানান তিনি।
এছাড়া ভবিষ্যতে অনিয়ম রোধে কঠোর নজরদারি এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর করার পরিকল্পনার কথাও জানান মির্জা ফখরুল।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত