প্রিন্ট এর তারিখ : ০৭ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬
উজিরপুরে বাসচাপায় দাদি-নাতি নিহত, চালক পলাতক
চেকপোস্ট নিউজ, ||
বরিশালের উজিরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দাদি ও নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।মঙ্গলবার ৫ মে দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম জয়শ্রী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন পশ্চিম জয়শ্রী গ্রামের মৃত পান্নু কাজীর স্ত্রী রোকসানা ইয়াসমিন (৬৫) এবং তার ছেলে রুবেল কাজীর সাত বছর বয়সি মেয়ে আরফা।গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মহসীন হোসেন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বেপরোয়া গতিতে আসা একটি হানিফ পরিবহনের বাস রাস্তা পারাপারের সময় দাদি ও নাতিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, ঘাতক বাসটি আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত