প্রিন্ট এর তারিখ : ০৭ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬
দিরাইয়ে প্রশাসনকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান এমপি নাছির চৌধুরীর
আয়মান,, দিরাই প্রতিনিধি:: ||
সুনামগঞ্জের দিরাই উপজেলা-এ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী।সোমবার ৪ মে উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঘূর্ণিঝড় ও জলাবদ্ধতায় হাওরাঞ্চলের মানুষের জানমাল ও বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, যা কাটিয়ে ওঠা কঠিন।তিনি জানান, ক্ষতিগ্রস্ত হাওরবাসীর পাশে দাঁড়াতে এবং সরকারের বার্তা পৌঁছে দিতে তিনি দিরাই-শাল্লা এলাকায় এসেছেন। আগামী তিন মাস তাদের পাশে থেকে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।উন্নয়ন কার্যক্রম গতিশীল করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এমপি। বিভিন্ন দফতরের সমস্যা লিখিতভাবে তুলে ধরার আহ্বান জানিয়ে দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার। এ সময় বিভিন্ন দফতরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত