প্রিন্ট এর তারিখ : ১৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬
পঞ্চগড়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী মনির হোসেন গ্রেফতার
মানিক হোসেন নিরব,, পঞ্চগড় প্রতিনিধি:: ||
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা-এ পারিবারিক কলহের জেরে আরজিনা খাতুন (২৬) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী মনির হোসেন (২৪) কে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (৩ মে) রাতে নিহতের বাবা জালাল উদ্দীন বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে মনির হোসেনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, প্রায় ৩ বছর আগে আরজিনা ও মনিরের বিয়ে হয়। এরপর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। রোববার সন্ধ্যায় ঝগড়ার এক পর্যায়ে মনির হোসেন স্ত্রীকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।পরে স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ঠাকুরগাঁও এলাকায় তার মৃত্যু হয়।
তেঁতুলিয়া মডেল থানার ওসি লাইছুর রহমান জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত